30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ডিএনসির অভিযানে ১১ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর – এর অভিযানে ১১ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে ২২ আগস্ট, সোমবার রাত ৯টায় পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডস্থ শ্যামল শীল এর সেলুনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ মাঈনুদ্দিন (২৪), পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা- রিনা বেগম, সাং- দক্ষিণ আলগী(বরকন্দাজ বাড়ী), ৫নং রামপুর ইউনিয়ন, ০৯নং ওয়ার্ড, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর এবং মোঃ কামাল মিয়াজী (৩০), পিতা- লোকমান মিয়াজী, মাতা- জাকিয়া বেগম, সাং- ইসলামপুর (দেওর বাড়ী), ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর উভয়কে ১১(এগারো) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা ।

উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ