27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ

অনলাইন ডেস্ক: মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ফতেহপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার সকাল ১১টায় জেলা তথ্য অফিস, চাঁদপুরের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নারী ইউপি সদস্য পারভীন আক্তার।

সমাবেশে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের যাতায়াত সুবিধায় গাড়ির ব্যবস্থাসহ সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

এ ছাড়া নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং মানব পাচার, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে স্থানীয় প্রায় ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ