31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

জাতীয় পর্যায়ে ফরিদগঞ্জের দুই খুদে কাব শিক্ষার্থীকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক: জাতীয় পর্যায়ের মঞ্চে মেধার সাক্ষর রেখে ফরিদগঞ্জ তথা পুরো চাঁদপুর জেলার নাম উজ্জ্বল করেছে দুই খুদে কাব শিক্ষার্থী রুদ্র ও ইফফাতুরনেছা। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে এই দুই শিশু।

এই অর্জনকে সম্মান জানাতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে (পিটিআই) জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলো ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুদ্র এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইফফাতুরনেছা।

উপজেলা স্কাউটের ইউনিট লিডার জহিরুল ইসলাম জানান, ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দুই খুদে স্কাউট ২৩ মে উপজেলা এবং ৭ জুন জেলা পর্যায়ে প্রথম হয়। এরপর ১০ জুন চট্টগ্রাম বিভাগে প্রথম হয়ে তারা বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে। সর্বশেষ ১৫ জুন জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করে তারা। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১৫ জুলাই ঢাকায় তাদের হাতে জাতীয় পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতারা বলেন, দুই খুদে কাবের সাফল্য চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা পরিবারকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, ফরিদগঞ্জের প্রাথমিক শিক্ষারও গৌরব।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম এবং ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সাদেক হোসেন।

অনুষ্ঠান শেষে শিক্ষা বিভাগের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, অভিনন্দনপত্র ও ফুল তুলে দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ