31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

বিএনপি নেতা খোরশেদ মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লার বড় ভাই স্থানীয় বিএনপি নেতা মরহুম খোরশেদ মোল্লার কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ১১টার দিকে উপজেলার বৈদ্যনাথপুর কবরস্থানে গিয়ে মরহুম খোরশেদ মোল্লার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তানভীর হুদার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে মরহুম খোরশেদ মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
মরহুম খোরশেদ মোল্লা গজরা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতি রয়েছে। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কবর জিয়ারতকালে তানভীর হুদা মরহুম খোরশেদ মোল্লার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির, বিএনপি নেতা মালু প্রধান, যুবদল নেতা আব্দুল আজিজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু, নাদিম ভূইয়া, তানজিল প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, খোরশেদ মোল্লা দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের প্রতি দীর্ঘদিনের সম্পৃক্ততা স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা মরহুমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

কবর জিয়ারত শেষে তানভীর হুদা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ