31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

হাজীগঞ্জের বলাখাল বাজারে মেয়র প্রার্থী ওমর ফারুক টিটুর গণসংযোগ ও পথসভা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলাখাল বাজারে মিছিল, গণসংযোগ ও পথসভা করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচির শুরুতে ওমর ফারুক খান টিটুর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বলাখাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে তিনি আসন্ন পৌর নির্বাচন নিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরে ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

প্রার্থীর সঙ্গে থাকা নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও তাঁর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন।

পরে বলাখাল বাজারের একটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা বক্তব্য দেন এবং আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ