27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

আজ চাঁদপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন ও জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

মতবিনিময় সভা বিষয়ে মুখপাত্র সামান্তা শারমিন জানান, সভায় উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃবৃন্দ, আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. তাজনূভা জাবীন, সংগঠক মুহাম্মদ হাসান আলী, কেন্দ্রীয় সদস্য এস এম সূজা উদ্দিন।

সভায় চাঁদপুর রাইজিং এর অংশ হিসেবে চাঁদপুর জেলার সদর মডেল থানা, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া ও শাহরাস্তি মোট ৮টি উপজেলা থেকে নাগরিক কমিটির প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ