29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

আ. লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচরে যুবদলের বিক্ষোভ

মতলব উত্তর প্রতিনিধি : আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরে ছেংগারচর পৌর যুবদল বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

শনিবার (৪ জানুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি নেতৃত্ব দেন ছেংগারচর পৌর যুবদল নেতা সাইফুল বেপারী, ছেংগারচর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক তুষার বাবু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রজ্জব আলী, যুবদল নেতা মো. আলী, মন্টি, ছাত্র দল নেতা শাহ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। মতলব উত্তরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে ছেংগারচর পৌর যুবদল তা কঠোরভাবে প্রতিহত করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ