29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর জুলাই শহীদদের কবরে পাশে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে জুলাই আগস্ট/২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ, এক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে সোনালু (Cassia Fistula) জাতের বৃক্ষ লাগালো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলায় ৩১ জন শহীদের কবরের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় করা হয়।

সকালে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে ২জন এবং পৌর এলাকার ১জন সহ ৩ শহীদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল ইমরান খান, জেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শহীদ পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে প্রত্যেকটি কর্মসূচি সবাইকে নিয়ে সম্পাদন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচিতেও সকালে বন বিভাগ থেকে বৃক্ষসহ প্রত্যেক উপজেলায কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ