29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ২ হাজার ৪শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে ২হাজার ৪শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুরের লেফটেন্যান্ট মাসহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে দুইটি পরিত্যক্ত ঘর থেকে আনুমানিক ২ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়াত উল্লাহ ।


পরবর্তীতে জব্দকৃত ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ড ঢাকার মিডিয়া কর্মকর্তা লে: কাজী আকিব আরফাত এতথ্য জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ