30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে সাত বালু মহালকে ৭ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন না মানায় ৭টি বালু মহালকে ভ্রাম্যমান আদালত ৭ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও আলীগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুল ইসলাম।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশ সংরক্ষণ, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন না মেলে চলায় আলীগঞ্জ বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ৩টি ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর এলাকায় একটিসহ মোট ৪টি বালু মহালকে পরিবেশ সংরক্ষণ আইন সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে হাজীগঞ্জ বাজার এলাকায় ১টি ও হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়ে দুটিসহ মোট ৩টি বালু মহালকে একই আইনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বালু ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হান্নান, হাজীগঞ্জ থানার এসআই শেখ আব্দুল আজিজসহ পুলিশ সদস্যবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ