স্টাফ রিপোর্টার ॥চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর কর্তৃক মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ইঞ্জিন চালিত ট্রলারে ১২ জেরিকেন (আনুমানিক ৪৮০ লিটার) অবৈধ ডিজেল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডিজেল বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চলামান আছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে জব্দকৃত অবৈধ ডিজেল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




