26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

প্রতিটি ইউনিয়নে বিজ্ঞান, সংস্কৃতি ও স্টাডি ক্লাব গড়ার ঘোষণা চাঁদপুর জেলা প্রশাসকের

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও মানবিক বিকাশ, ক্রীড়া-সংস্কৃতি চর্চা, বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সচেতনতা এবং বিদ্যালয়মুখী পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরীর স্বাগত বক্তব্যের পর প্রধান শিক্ষকদের মধ্যে মো. আবুল হাশেম, ফাতেমা বেগম ও হোসনে আরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান।

জেলা প্রশাসক শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করার আহ্বান জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষকদের দায়িত্ব। শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি বা বিদ্যালয় প্রাঙ্গণে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।

ক্লাব ও গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা

শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে বিদ্যালয়ে সাংস্কৃতিক ক্লাব, স্টাডি ক্লাব ও বিজ্ঞান ক্লাব গঠনের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নের অন্তত একটি বিদ্যালয়ে গ্রন্থাগার স্থাপনের কথা বলা হয়। এসব কার্যক্রম উপজেলা প্রশাসনের তদারকিতে বাস্তবায়নের কথা রয়েছে।

প্রযুক্তিনির্ভর পাঠদানের জন্য পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং পুকুরসংলগ্ন বিদ্যালয়গুলোতে প্রকৃতি পাঠশালা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

স্কুল ফিডিং কার্যক্রম দায়িত্বশীলতার সঙ্গে তদারক করতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়। খাবারের মান বা সরবরাহে সমস্যা হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানানোর কথা বলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভা শেষে প্রধান শিক্ষকদের হাতে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর হাতে এক বছরের শিক্ষা উপকরণও দেওয়া হয়। পরে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

উপস্থিত প্রধান শিক্ষকেরা এ আয়োজনকে স্বাগত জানান। তাঁদের মতে, উদ্যোগটি প্রশাসন ও শিক্ষকদের সমন্বয় বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ