23 C
Bangladesh
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী#শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন#কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন#ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ#ধনাগোদা নদীতে কচুরিপানায় বন্ধ নৌযান চলাচল#শাহমাহমুদপুরে নির্বাচনী মাঠে অলিউল্লাহ গাজী, ৭নং ওয়ার্ডের উন্নয়নে দিলেন নানা প্রতিশ্রুতি#স্কুলব্যাগে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের যুবক আটক#শাহরাস্তি উপজেলা আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রুমী ঢাকায় গ্রেপ্তার#মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু#দুপুরে উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা

ধনাগোদা নদীতে কচুরিপানায় বন্ধ নৌযান চলাচল

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরের কালীপুর থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা জমেছে। এর মধ্যে কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার অংশে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এ ছাড়া কালীপুরা-মতলব নৌরুটেও ট্রলারসহ বিভিন্ন নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

নদীর দুই পাড়ে থাকা অবৈধ মাছ ধরার ঝাঁক ও ঝোপে কচুরিপানা আটকে ঘন স্তর তৈরি হয়েছে। কোথাও কোথাও ওই স্তরের ওপর দিয়ে মানুষ হেঁটে পারাপারও করছে। এতে কয়েকটি লঞ্চঘাটে নৌযান চলাচল বন্ধ হয়ে দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও নৌযান শ্রমিকেরা দুর্ভোগে পড়েছেন।

একসময় বৃহত্তর মতলবের নৌযান চলাচলের গুরুত্বপূর্ণ পথ ছিল ধনাগোদা নদী। ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় পণ্য পরিবহনে নদীটির ভূমিকা থাকলেও এখন এর অন্তত ১০ কিলোমিটার অংশ কচুরিপানায় ঢেকে গেছে।

শ্রীরায়েরচর ব্রিজ থেকে কালীরবাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নদীতে নৌযান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। মতলব ধনাগোদার খেয়াঘাট, দুর্গাপুর, শ্রীরায়েরচর, বাংলাবাজার, রায়েরকান্দি, কালীরবাজার, নন্দলালপুর, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, টরকী, মাছুয়াখাল, শাহপুর ও নায়েরগাঁওসহ বিভিন্ন এলাকাতেও একই পরিস্থিতি দেখা গেছে।

কচুরিপানার কারণে নদীতে কয়েকটি বালুবাহী বাল্কহেড আটকে আছে। শ্রমিকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে তারা শ্রীরায়েরচর ব্রিজ এলাকায় আটকে আছেন এবং নৌযানেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

দাউদকান্দি অংশ থেকে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের নদীপথ ব্যবহার করতে না পেরে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। শিক্ষার্থী রুহান, ফাতেমা ও জান্নাতী আক্তার জানান, কচুরিপানার কারণে তাদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে।

কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেন, নদীর দুই পাড়ে থাকা অসংখ্য অবৈধ মাছ ধরার ঝাঁকে কচুরিপানা আটকে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে সাত বছরে নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ দখল, মাছ ধরার ঝাঁক স্থাপন এবং শ্রীরায়েরচর ব্রিজের অপরিকল্পিত নির্মাণের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তাদের দাবি, এসব কারণে কচুরিপানা আটকে নদীটি জলাভূমিতে পরিণত হয়েছে।

মতলবের জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন বলেন, নদী রক্ষায় অবৈধ দখল ও মাছ ধরার ঝাঁক উচ্ছেদের পাশাপাশি নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ প্রয়োজন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং স্থায়ী সমাধানে কচুরিপানা অপসারণ ও অবৈধ মাছ ধরার ঝাঁক উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। মেঘনা-ধনাগোদা নদীতে অবৈধ দখল এবং কচুরিপানা ও মাছ ধরার ঝাঁক দিয়ে মাছ চাষের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ