23.3 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন#হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত#কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা#পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী#হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ#খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক#জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ#হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা#হত্যাকারী যে-ই হোক, সর্বোচ্চ শাস্তি দাবি জাপানপ্রবাসী ছেলের#চাঁদপুরে পশু পালনে অনেকেরই জড়িত : জেলা প্রশাসক

হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক: হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসার নুরানী শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও অভিভাবক সমাবেশ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সেকান্দর আলী মন্দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মাওলানা আবু বক্কর মজুমদার। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোজাম্মেল হক, বড়কুল দারুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল হালিম, সেক্রেটারি মো. ইউনুছ বেপারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, মাদরাসার প্রাক্তন ছাত্র হাফেজ তানভির হোসেন, এলাকাবাসীর পক্ষে মো. রফিকুল ইসলাম ও মো. খোরশেদ আলম, মধ্য বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আরিফ হোসেন টিটু এবং অভিভাবকদের মধ্যে হাফেজ আকতার হোসেন ও মো. জহিরুল ইসলাম।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন ফাতেমা আক্তার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আনিছুর রহমান, মো. আলমগির হোসেন, মো. আবদুল্লাহ মিয়া, আবুল কালাম কালা, মো. মাসুদ আলম মিজি, মো. শাহআলম বাবুল, মো. মিজানুর রহমান, মো. শেখ ফরিদ, মো. খোকন মিয়া, মো. নুরুল ইসলাম ভূঁইয়া, মো. সেলিম মিয়া, মো. লিটন, মো. জাকির হোসেন, আহছান উল্লাহ পাটওয়ারী, মো. সুমন মিয়া ও মো. সুজন মিয়া।

দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ