25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

ফকিরাপুলকে হারিয়ে মোহামেডানের জয়

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ফুটবল লীগে ফকিরাপুলের সঙ্গে ১-০ গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচ দেখতে চাঁদপুর স্টেডিয়ামে বিপুল দর্শক উপস্থিত হন। স্টেডিয়ামের দুটি গ্যালারি দর্শকে পূর্ণ ছিল।

শুরু থেকেই ফকিরাপুল আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধের ১৮ মিনিটে গোল পায় মোহামেডান। অধিনায়ক ও উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের কর্নার থেকে হেডে গোল করেন জাহিদুল ইসলাম শান্ত। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান এবং প্রথমার্ধ ওই ব্যবধানেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা করে ফকিরাপুল। তবে মোহামেডানের দৃঢ় রক্ষণভাগের কারণে কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি ফকিরাপুলের গাম্বিয়ান খেলোয়াড় সোলেমান সিলা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুরসহ দেশের পাঁচটি ভেন্যুতে একযোগে বাংলাদেশ ফুটবল লীগের উদ্বোধন হয়। ভেন্যুগুলো হলো বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম এবং শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ।

খেলা শেষে অতিথিদের মধ্যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় একই মাঠে আবাহনী ক্রীড়া চক্র ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মুখোমুখি হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ