31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার সন্দেহভাজন মো. মজিবর রহমান পাটোয়ারীকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে হাইমচর থানাধীন পশ্চিম চরকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা করা হয়। মামলাটির এফআইআর নম্বর ২৯ এবং জিআর নম্বর ২৫৫। তদন্তে মজিবর রহমান পাটোয়ারীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার দিকনির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম ও এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়। ৩ অক্টোবর রাত ২টা ৪৫ মিনিটে পশ্চিম চরকৃষ্ণপুর চৌরাস্তা সংলগ্ন নাসির পাটওয়ারীর বন্ধ মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর (পাটওয়ারী বাড়ী) এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।

হাইমচর থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে মজিবর রহমান পাটোয়ারীকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ