32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

আওয়ামী লীগের সঙ্গে আতাত ও মাদকের সঙ্গে আপস না করার হুঁশিয়ারি এমপি জালালের

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আতাত ও মাদকের সঙ্গে আপস না করার হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জালাল উদ্দিন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মতলব থেকে মাদক নির্মূল করা তাঁর নির্বাচনী অঙ্গীকার ছিল বলেও জানান তিনি। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নতুন ওসি মানস বড়ুয়াকে উদ্দেশ করে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আতাত না করার কথা বলেন। মতলব উত্তরকে মাদকমুক্ত করতে পুলিশকে কঠোর ভূমিকা পালনের আহ্বানও জানান সংসদ সদস্য।

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা বিবেচনা করে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের কৃষি সমস্যা দূর করতে সারা দেশে খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কৃষিজমিতে নির্বিঘ্নে চাষাবাদের সুযোগ নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। এছাড়া কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও বশির মোল্লা বক্তব্য দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ