অনলাইন ডেস্ক: হাইমচর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালি বের হয়ে দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবদুল হামিদুর রহমান, আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক এম এ লতিফ মাষ্টার এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন।
র্যালিতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মোঃ আবু জাফর, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন পেদা ও সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ আলম রিয়াদ। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় অতিথিরা শিক্ষক সমাজের মর্যাদা, শিক্ষার গুরুত্ব এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও শিক্ষকদের ভূমিকা রয়েছে। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




