26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

শাহরাস্তিতে এক সন্তানের জননীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে শিমলা আক্তার (২২) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমলা আক্তার ওই এলাকার মহিন উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দিবাগত রাতের কোনো একসময় শিমলা আক্তার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ