31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

চাঁদপুর পৌর এলাকায় রাতের পাহারা ও টহল জোরদার

অনলাইন ডেস্ক: চাঁদপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাতের পাহারা ও টহল কার্যক্রম জোরদার করেছে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে পৌরসভার অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড) ও অঞ্চল-৩ (১০নং ওয়ার্ড)-এর টহল কার্যক্রম পরিদর্শন করেন কমিটির নেতৃবৃন্দ।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোর্শেদের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ টহল সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাতের পাহারা আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ স্থানে নিয়মিত রাতের টহল চালু রাখার ওপর গুরুত্ব দেন। টহল সদস্যদের পারস্পরিক সমন্বয়, দায়িত্ববোধ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো গেলে অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলেও তারা জানান।

নেতৃবৃন্দ বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়। নিরাপদ সমাজ গঠনে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা সম্ভব।

টহল সদস্যদের নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের আশঙ্কা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়। পৌরবাসীকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামীতে সব অঞ্চল ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ ধরনের পরিদর্শন কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়।

পরিদর্শনকালে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি জনি, সহ-দফতর সম্পাদক রাসেল পারভেজ, অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড)-এর কাজী হুমায়ুনসহ সংশ্লিষ্ট টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ