31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শতবর্ষ পেরোনোর আগেই যুক্তরাষ্ট্রে ইসলামের বিকাশ হবে: লেখায় দাবি

অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে শতবর্ষ পূর্ণ হওয়ার আগেই ইসলামের পতাকা উড়বে বলে একটি লেখায় মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ৪০ বছরে দেশটিতে তিন হাজারের বেশি ইসলামিক সেন্টার গড়ে উঠেছে; পাশাপাশি রয়েছে ইসলামিক স্কুল ও হিফজখানা।

লেখাটিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করছেন। ৯/১১-এর পর মুসলমানদের ওপর দায় চাপিয়ে ইরাক ও আফগানিস্তানে বহু মুসলমান নিহত হলেও দেশটিতে ইসলামিক কর্মকাণ্ড বিস্তৃত হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়। জায়গার সংকটের কারণে অনেক মসজিদে শুক্রবার দুটি করে জুমার জামাত অনুষ্ঠিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে। কোথাও কোথাও গির্জায় পুণ্যার্থীর সংখ্যা কমে যাওয়ায় সেগুলো কিনে মসজিদে রূপান্তরের কথাও লেখা হয়েছে।

লেখক জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকৌশলী, চিকিৎসক ও বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইসলামিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি হান্টসভিল ইসলামিক সেন্টারের নির্মাণ কমিটি ও পরিচালনা পর্ষদের বিভিন্ন দায়িত্বে থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। মসজিদ ও বিদ্যালয়ের জন্য দান করার কথাও জানিয়েছেন তিনি।

লেখায় আরও বলা হয়েছে, হাজার হাজার মুসলিমের অবদানে যুক্তরাষ্ট্রে মুসলমানদের অবস্থান শক্ত হয়েছে। এতে দাবি করা হয়, মাদ্রাসাশিক্ষিত আলেমদের সরাসরি ভূমিকা বা কোনো মুসলিম দেশের ধনকুবের রাজাদের বিলিয়ন ডলারের সহায়তা ছাড়াই দেশটিতে তিন হাজারের বেশি ইসলামিক সেন্টার গড়ে উঠেছে।

লেখক তাঁর পরিবারের উদাহরণ দিয়ে জানিয়েছেন, বুয়েট থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নাগরিকত্ব পেয়ে তিনি দুই পরিবারের স্বজনদের সেখানে আসার আবেদন করেন। তাঁর মাধ্যমে এক পরিবার থেকে ৩৩ জনের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন।

এ ছাড়া লেখাটিতে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর পারিবারিক কাঠামো, জন্মহারে অনাগ্রহ এবং অভিবাসন কমে যাওয়ার কথা বলা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় শ্বেতাঙ্গদের অনুপাত ৫০ শতাংশের নিচে নেমেছে বলে দাবি করা হয়। বিপরীতে হিস্পানিক ও এশীয় জনগোষ্ঠীর বৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলে হিস্পানিকদের ইসলাম গ্রহণের কথাও এতে উল্লেখ রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ