26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা

অনলাইন ডেস্ক: পাবনার সাঁথিয়ায় ছেলের কাছে আশ্রয় না পাওয়া মুন্নি খাতুন অবশেষে আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরেছেন। একই সঙ্গে মায়ের ভরণপোষণের দায়িত্বও নিয়েছেন গ্রামপুলিশ ছেলে সাগর হোসেন।

রোববার (১১ অক্টোবর) সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মুন্নি খাতুনের বয়স ৫০ বছর। তাঁকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি ছিলেন না পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সাগর হোসেন (৩০)। ছেলের কাছ থেকে আশ্রয় ও ভরণপোষণ পাওয়ার আশায় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেন। স্থানীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা হলেও স্থায়ী সুরাহা হয়নি। পরে ছেলের সঙ্গে থাকার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মুন্নি খাতুন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওই অভিযোগের শুনানি করেন সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। তিনি মা ও ছেলের বক্তব্য শোনেন এবং মায়ের শেষ বয়সের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাগরকে তাঁর দেখাশোনার জন্য বোঝানোর চেষ্টা করেন।

তবে মাকে নিজের সঙ্গে না রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন সাগর। এ সময় তিনি ইউএনওকে জানান, মাকে সঙ্গে রাখতে পারবেন না; বরং মাসে কত টাকা দেবেন তা জানাতে বলেন। ইউএনওর কার্যালয়ের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি ম্যাজিস্ট্রেটের নজরে আসে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে রোববার বিকেলে সাঁথিয়া থানার ওসিকে মা ও ছেলেকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

ওসি আনিসুর রহমান জানান, আদালতের নির্দেশে তাঁদের বিচারকের সামনে হাজির করা হয়। বক্তব্য শোনার পর বিচারক দুজনের সমস্যা সমাধানে মধ্যস্থতা করেন। এতে সাগর মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে সম্মত হন। নিজের ভুল বুঝতে পেরে তিনি মাকে জড়িয়ে ধরে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন আচরণ করবেন না বলে জানান।

মুন্নি খাতুন বলেন, ছেলে ভুল বুঝতে পেরে তাঁকে ঘরে তুলে নিয়েছেন—এতে তিনি খুশি। সাগর হোসেন জানান, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বাকি জীবন মাকে সঙ্গে নিয়ে থাকতে চান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ