26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুরে “মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক বার্তা নিয়ে জেলেদের পাশে”  ক্লিন চাঁদপুর

চাঁদপুর প্রতিনিধি ॥
সাগর থেকে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে আসা মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য (৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর) ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এসময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা উপকূলীয় জেলেদের সচেতন করা ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে “ক্লিন চাঁদপুর” নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত শহরের পুরান বাজার, রনাগোয়াল, হরিসভা, দোকানঘর, বহরিয়া এলাকায় জেলেদেরকে মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা করা হয়। এসময় কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহন করেন।

সংগঠনের পক্ষ থেকে অসাধু উপায়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে অনুরোধ জানান। একই সময় এসব এলাকার প্রায় দুই শতাধিক জেলেকে সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

“ক্লিন চাঁদপুর” এর প্রেসিডেন্ট এড. নুরুল আমিন খান আকাশ বলেন, উপকূলীয় এলাকার জেলেদেরকে  সরকারের দেয়া নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ না ধরার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন, ২২ দিনের জন্য সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। তারপরেও জেলেদের পাশে আমরা ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি। তাদের যেন কিছুটা হলেও সহায়ক হয়।

“ক্লিন চাঁদপুর” নামে এই সংগঠনটি ইতিমধ্যে বহু সমাজসেবামূলক কাজ করে আসছে। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য “বর্জ্যর বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ কর্মসূচি”, সড়কে শৃঙ্খলা ও সড়ক সংস্কার সহ যেকোন দূর্যোগে সরকারের পাশাপাশি এই সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিক হয়ে কাজ করে আসছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ