26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

নির্বাচনে অংশ নিতে চাইলে আগে পদ থেকে পদত্যাগ করতে হবে: এমপি মানিক

অনলাইন ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক দলীয় শৃঙ্খলা ও সততার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ছাত্রদলের কেউ আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা নির্বাচনে অংশ নিতে চাইলে আগে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে।

প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতাকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ ছোট বা বড়—কাউকেই ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধিদের মসজিদের ইমামের মতো দায়িত্বশীল ও আদর্শবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নে সরকার বরাদ্দ দেবে; জনপ্রতিনিধিদের বসে খাওয়া বা বরাদ্দের অর্থ লুটপাটের দিন শেষ।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ব্যক্তির চেয়ে দল বড়, তাই দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দল যাকে মনোনীত করবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সময় আছে—কে নির্বাচন করবেন এবং সেই দায়িত্ব পালনের যোগ্যতা আছে কি না, তা নিজেদের সিদ্ধান্ত নিতে হবে।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ