31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

নির্বাচনকালীন দায়িত্ব পালনে চাঁদপুর জেলা পুলিশের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাগত দায়িত্ব পালনের মান বৃদ্ধিতে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ৪র্থ ব্যাচ শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালনের কৌশল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা দেন। পরিস্থিতি পর্যবেক্ষণ, আইনানুগ আচরণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও তিনি দিকনির্দেশনা দেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক এই প্রশিক্ষণের মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি ও সক্ষমতা আরও জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ