26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

ফরিদগঞ্জের মুহাদ্দিস মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

অনলাইন ডেস্ক: শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা সেই মেরুদণ্ডের মূল কারিগর। শিক্ষাদানের মহান ব্রতে আত্মনিয়োগ করে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কাজ করা মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ শিক্ষাজীবনে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের পরিচয় দেওয়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম, সহনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের বিকাশে গুরুত্ব দিয়েছেন। সহজ ও সাবলীল ভাষায় পাঠদান এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করাকে তাঁর শিক্ষাদান পদ্ধতির বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা পরিবেশ উন্নত করা, ডিজিটাল শিক্ষার সংযোজন এবং সহশিক্ষা কার্যক্রমে অবদানের কারণেও তাঁর এই অর্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে জাতীয় পর্যায়ে এ নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়।

মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন ও চাঁদপুর সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত কালেক্টরেট জামে মসজিদের খতীব। তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের মাস্টার ট্রেইনার।

তিনি ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে কামিল (হাদিস) প্রথম শ্রেণি, চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএ ও এমএ প্রথম শ্রেণি এবং দারুল উলূম ঢাকা থেকে ইফতা প্রথম শ্রেণিতে সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজিবুর রহমানের তত্ত্বাবধানে ২০২২ সালে তিনি এমফিল ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহা. বিলাল হুসাইনের তত্ত্বাবধানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পিএইচডি কোর্সে ভর্তি আছেন। তাঁর গবেষণার বিষয় ‘আব্বাসীয় যুগে আরবি অভিধান চর্চা ও বিকাশ’.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ