26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

মৈশাদীতে ফের অলি পাটওয়ারীকে চেয়ারম্যান হিসেবে চান এলাকাবাসী

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদে আবারও চেয়ারম্যান হিসেবে আবু জাফর সালেহ অলি পাটওয়ারীকে দেখতে চান সাধারণ মানুষ। স্থানীয়দের ভাষ্য, চেয়ারম্যান থাকাকালে তিনি জনগণের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়েছেন। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার নাম নতুন করে আলোচনায় এসেছে।

আবু জাফর সালেহ অলি পাটওয়ারী ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়দের দাবি, ওই সময়ে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এলাকাবাসীর ভাষ্য, চেয়ারম্যানের দায়িত্বে না থাকলেও অলি পাটওয়ারী মানুষের পাশে ছিলেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের সঙ্গে থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলেও তারা জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়নের উন্নয়ন, মানুষের সমস্যা সমাধান এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে সক্ষম এমন একজনকে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের মতে, এ ক্ষেত্রে আবু জাফর সালেহ অলি পাটওয়ারী পছন্দের প্রার্থীদের মধ্যে অন্যতম।

আসন্ন মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সাবেক চেয়ারম্যান অলি পাটওয়ারীকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ