31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

হাইমচরে শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর উপজেলা শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে পরিচালনা কমিটিসমূহের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক বা প্রতিষ্ঠানপ্রধানদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। পরিচালনা কমিটির সভাপতিদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নজরদারিতে রাখতে হবে। শিক্ষকদের যথাযথভাবে পাঠদান এবং প্রতিষ্ঠানপ্রধানদের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত তদারক করতে হবে।

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল নয়, শিক্ষার্থীদের সুশিক্ষিত, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার গুণগত মান বাড়াতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ, অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি ও নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন তিনি।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আহসানুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান। এতে বক্তব্য দেন হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেদারুল আলম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনসুর আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. শরীফ হোসেন এবং গীতা পাঠ করেন ৭২নং লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দেবনাথ। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ