26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

উৎসবমুখর পরিবেশে চলছে মতলব বাজার বণিক সমিতির নির্বাচন

অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলার প্রাচীন বাণিজ্য কেন্দ্র ‘মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি’র নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সমিতির ১ হাজার ৩২০ জন ভোটার আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করছেন।

১৯ পদে প্রতিদ্বন্দ্বিতা

সমিতির ২১টি পদের মধ্যে ১৯টি পদে সরাসরি নির্বাচন হচ্ছে। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহজালাল এবং দপ্তর সম্পাদক পদে মো. হানিফ প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন প্রার্থী।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকার জানান, প্রার্থী ও ভোটারদের মধ্যে আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর বলেন, বণিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ