26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

কচুয়ায় তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় এইচএসসি, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ৩নং বিতারা ইউনিয়ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুল নাহার বেবী।

বিতারা ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি জি.এম আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন মাস্টার, সদস্য ফয়সাল আহমেদ বিএসসি ও হাবিবুর রহমান ফটিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, কচুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মামুনুর রশীদ মোল্লা, বাইছারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মুন্সি নুরুল আলম বেলাল, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ