26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

কচুয়া মালচোয়া যুব শক্তি একতা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার মালচোয়া যুব শক্তি একতা সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, মাদকবিরোধী র‌্যালি, শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

শনিবার বিকেলে মালচোয়া শিকদার বাড়ি এলাকা থেকে সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম শিকদার। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালি শেষে মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মো. নুরুল ইসলাম শিকদার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও পরামর্শক সদস্য মো. সানা উল্যাহ শিকদার শরীফের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কচুয়া থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলাম, ইউপি সদস্য মো. শাহজালাল শিকদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুজন সরকারসহ অন্যরা।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ কাজে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে কেক কাটা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শামসুদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহ-প্রচার সম্পাদক শিপন পাটোয়ারীসহ সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ