32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ৪১ কিশোর আটক, পরিবারের মুচলেকায় মুক্তি

অনলাইন ডেস্ক: কিশোর অপরাধ প্রতিরোধ ও সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নেওয়া কিশোরদের সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জন কিশোরকে আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরসহ পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন মোড়, বাণিজ্যিক এলাকা ও আড্ডার স্থানে অভিযান চালান। এ সময় সন্ধ্যার পর অযথা ঘোরাঘুরি ও আড্ডায় থাকা ৪১ কিশোরকে সাময়িকভাবে আটক করে থানায় নেওয়া হয়।

পরে কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। সন্তানদের সার্বক্ষণিক তদারকি এবং সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না পাঠানোর বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। এরপর অভিভাবকদের জিম্মায় কিশোরদের ছেড়ে দেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের দায়িত্বশীল করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সন্ধ্যার পর অপ্রয়োজনে কাউকে বাইরে আড্ডা দিতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এ সচেতনতামূলক ও প্রতিরোধমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকেরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ