32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

হাইমচরে গাঁজাসহ মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

২৬ ও ২৭ সেপ্টেম্বর হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার দিকনির্দেশনায় অভিযান দুটি পরিচালিত হয়।

২৬ সেপ্টেম্বর হাইমচর থানাধীন উত্তর আলগী কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তা থেকে মো. তামিম মৃধা (২০) নামের এক যুবককে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩৪।

একই দিনে দক্ষিণ চরভৈরবী আমতলী বাজার এলাকার একটি অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে মাদক সেবন করে মাতলামির সময় মো. রাশেদ খাঁন নোয়াব (৪৮) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করানো হলে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, যার এফআইআর নম্বর ৩৫।

রোববার (২৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

হাইমচর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ