31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

এইদিনে: ফরিদগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে আহত ৬৮

অনলাইন ডেস্ক: ২০০১ সালের এইদিনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬৮ জন আহত হন।

এ ছাড়া ২০০২ সালের এইদিনে চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ভাই বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল জাব্বার পাটওয়ারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

২০১০ সালে চাঁদপুর জেলা টাস্কফোর্স সদস্যরা ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে সাতটি বাল্কহেড আটক করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

২০১৩ সালে ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব (৩৬) নামে এক ট্রাকচালক নিহত হন। ২০১৪ সালে ফরিদগঞ্জের প্রত্যাশী গ্রামের মোস্তফা মিজি তাঁর নেশাগ্রস্ত অবাধ্য ছেলে সুমন মিজি (২২)-কে পুলিশের কাছে সোপর্দ করেন।

২০১৬ সালে মতলব উত্তরের লামচরী এলাকায় এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্র মিরাজ প্রধান (১৬) হত্যার অপরাধে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন চাঁদপুরের আদালত।

২০১৭ সালে কচুয়া উপজেলা পরিষদে জেলেদের মধ্যে জাল ও সেলাই মেশিন বিতরণ করেন ড. মহীউদ্দীন খান আলমগীর। ২০১৯ সালে হাজীগঞ্জের মোল্লাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩২) নিহত হন।

২০২১ সালে চাঁদপুরে নয়জনের করোনা শনাক্ত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ