25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুরে রাসেলস ভাইপারের কামড়ে শিশু আহত, সাপসহ হাসপাতালে বাবা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচরে রাসেলস ভাইপারের কামড়ে মরিয়ম আক্তার নামে তিন বছরের এক শিশু আহত হয়েছে। পরে শিশুটিকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কামড় দেওয়া সাপটিকেও জীবিত অবস্থায় ধরে একটি বোতলে ভরে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মরিয়ম আক্তার ওই গ্রামের মনির গাজীর মেয়ে।

শিশুটির বাবা মনির গাজী জানান, সকালে বাড়ির বাইরে খেলতে গেলে রাসেলস ভাইপারটি মরিয়মকে কামড় দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির কান্না শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। পরে মরিয়ম ইশারায় সাপটি কোন দিকে গেছে তা দেখিয়ে দেয়।

এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে সাপটিকে শনাক্ত করেন এবং জীবিত অবস্থায় ধরে একটি বোতলে ভরে শিশুটিকে নিয়ে হাসপাতালে যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এনামুল হক জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তবে অ্যান্টিভেনম দেওয়ার পরও বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। এ কারণে শিশুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ