26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

ডেঙ্গু পরিস্থিতিতে পরিচ্ছন্নতা নিয়ে চাঁদপুরে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক: ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি ও লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি এবং বিআইডব্লিউটিএ চাঁদপুরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রতিটি হোটেলের সামনে নির্ধারিত স্থানে ময়লা ফেলার ঝুড়ি বা ড্রাম রাখতে হবে এবং সেগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন খাবার পরিবেশন ও কর্মীদের নির্দিষ্ট পোশাক পরানোর নির্দেশ দেন তিনি।

হোটেলের ভেতর ও বাইরের অংশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, কোনোভাবেই যেন ডেঙ্গু মশার বংশবিস্তার না ঘটে। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ডেঙ্গু মশার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ অভিযান পরদিন থেকে চলবে।

সভায় বক্তব্য দেন উপ-পরিচালক স্থানীয় সরকার চাঁদপুর ও পৌর প্রশাসক দেবাষীশ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএর মো. কামরুল ইসলাম ও চাঁদপুরের পরিবহন পরিদর্শক মো. মান্নান।

এ সময় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মো. বিপ্লব সরকার, মো. জিল্লুর রহমান বেপারী ও মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ