অনলাইন ডেস্ক: মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশপুর গ্রামের আহাদ মিয়ার বাড়ি থেকে ভূইয়া বাড়ি পর্যন্ত ৫৫০ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ কাজের ফলক উন্মোচন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কে এম ইশমাম।
উদ্বোধনের পর তিনি নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন। এ সময় রাস্তার কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মুহসীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, মিরান হোসেন মিয়াজী, মাসুদুল হক সোহাগ, রেহান সরকার, আনিছুর রহমান শাহীন ভুঁইয়া, সাইফুল ইসলাম প্রধান, হারুন ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।




