26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুর মডেল থানার ওসিকে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টায় চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদার ওসির হাতে পুষ্পস্তবক তুলে দেন।

শুভেচ্ছা বিনিময়কালে ওসি ফয়েজ আহমেদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা সম্ভব। ব্যবসায়ীদের যৌক্তিক দাবিতে পুলিশ পাশে থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।

ফুলেল শুভেচ্ছা দেওয়ার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চৌধুরী ঘাট এলাকার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ