32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ফরিদগঞ্জে ‘মা ও শিশু হাসপাতাল’ উদ্বোধন

অনলাইন ডেস্ক: বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং আধুনিক টেকনোলজির সমন্বয়ে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পথচলা শুরু করেছে ‘মা ও শিশু হাসপাতাল’।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিমুখে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান ও সাংবাদিক দেলোয়ার হোসেন বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ফরিদগঞ্জ শাখার সভাপতি আলী হায়দার টিপু পাঠান।

অতিথিরা বলেন, তৃণমূলের সাধারণ মানুষ যাতে সহজে ও সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসা পায়, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে নজর দিতে হবে। তাঁদের আশা, আধুনিক ও মানসম্মত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ফরিদগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে আধুনিক প্যাথলজিক্যাল সুবিধার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা এবং বিভিন্ন জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা থাকবে। দুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় বিশেষ ‘কল্যাণ তহবিল’ গঠন করে সেবা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতালের সাফল্য ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ