31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

কমরেড আব্দুর রহমানের ৩১তম প্রয়াণ দিবস আজ

অনলাইন ডেস্ক: ‘মানবমুক্তির সংগ্রামে’ নিবেদিতপ্রাণ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. আব্দুর রহমানের ৩১তম প্রয়াণ দিবস আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬)। তিনি ১৯৪৬ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৯৫ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

কমরেড আব্দুর রহমান চাঁদপুরের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে ভূমিকা

ইতিহাসবিষয়ক বই সংগ্রামের নোটবুক-এর ‘মুক্তিযুদ্ধে চাঁদপুর সদর উপজেলা’ অধ্যায়ে উল্লেখ রয়েছে, ১৯৭১ সালের ১০ মার্চ চাঁদপুর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ সদস্যের একজন ছিলেন আব্দুর রহমান। সেখানে তাঁকে চাঁদপুর কলেজ ছাত্র সংসদের ভিপি ও ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ নেতৃত্বে চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। বইটিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রস্তুতির সময় ছাত্র ইউনিয়নের উদ্যোগে গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য গঠিত বোমা তৈরির স্কোয়াডের সদস্যদের মধ্যেও কমরেড আব্দুর রহমান ছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহে চাঁদপুরের পালপাড়ার পোদ্দার বাড়িতে ওই স্কোয়াড বোমা তৈরির কাজ শুরু করে।

বিভিন্ন স্মৃতিচারণে মুক্তিযুদ্ধের সূচনাপর্বের প্রচার কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততার কথা উঠে এসেছে। একটি স্মৃতিচারণ অনুযায়ী, প্রচারের প্রয়োজনে কমরেড আব্দুর রহমান ও তাঁর সহযোগীরা চাঁদপুরের খ্রিস্টান মিশনারি অফিস থেকে একটি সাইক্লোস্টাইল মেশিন নিয়ে আসেন। বিজয়ের পর মেশিনটি মিশন কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

প্রয়াণ দিবসের কর্মসূচি

প্রয়াণ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ৭টায় উদীচী কার্যালয়ে সভার আয়োজন করা হয়েছে। পরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ