32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

কচুয়া চাংপুর নেহালিয়া নুরানী হাফেজিয়া মাদরাসায় নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চাংপুর নেহালিয়া নুরানী হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, এতিম ও অসহায় শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং মাদরাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাষ্টার এবং মাদরাসার সদ্য বিদায়ী সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুঁইয়াকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। ৫৫ সদস্যের পরিচালনা পর্ষদের সভাপতি হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুল ইসলাম মিন্টু পাটোয়ারী।

কমিটির অন্যান্য পদে ডা. ফজলুর রহমান সিনিয়র সহ-সভাপতি, মো. মাসুদুর রহমান সাধারণ সম্পাদক, মো. মোজাম্মেল হক যুগ্ম সাধারণ সম্পাদক, বাবুল প্রধান কোষাধ্যক্ষ এবং আবু ইউসুফ মিয়া সহ-কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

নতুন কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বাদ জুমা চাংপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাদরাসা পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার অন্যতম উপদেষ্টা মো. শরীফ হাসান এফসিএসের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া।

সভায় মাদরাসার সার্বিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. মো. গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেনসহ শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মাদরাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ