31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

মতলব ব্রিজের পাশে পিকআপের চাপায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পিকআপের চাপায় অহিদুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অহিদুল ইঞ্জিনচালিত ভ্যানে করে ডিম নিয়ে মতলব সেতু পার হয়ে মতলব বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ডিমবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে পিকআপটি টোল প্লাজার সামনে দিয়ে দ্রুত চলে যায় বলে জানা গেছে। এতে ভ্যানচালকের পাশে বসে থাকা অহিদুল ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পথচারীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় অহিদুলের মৃত্যু হয়।

পথচারীদের দাবি, দুর্ঘটনাটি রাতে ঘটায় এবং ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে লোকজন না থাকায় পিকআপচালক দ্রুত পালিয়ে যান।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পিকআপটি আটকের বিষয়ে কার্যক্রম চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ