32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

মতলবের কালিয়াইশ গ্রামে হতদরিদ্রের বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের মোস্তফা প্রধানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক পাঁচটায় মৃত শামসুল হক প্রধানের ছেলে মোস্তফা প্রধানের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এলাকাবাসী জানান, মোস্তফা প্রধানের স্ত্রীসহ পরিবারের সদস্যরা ঘরে বেড়াতে আসা এক নিকট আত্মীয়কে এগিয়ে দিতে বাইরে যান। কিছুক্ষণ পর তারা ঘরে আগুন জ্বলতে দেখে ফিরে এসে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আশঙ্কায় অনেকে আগুন নেভাতে এগিয়ে যেতে সাহস পাননি।

মুহূর্তের মধ্যে বসতঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। আগুনের হাত থেকে রক্ষা করতে পাশের একটি ঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়া হয় এবং ঘরের টিন খুলে অন্যত্র রাখা হয়।

ক্ষতিগ্রস্ত মোস্তফা প্রধানের দাবি, ঘরের ভেতরে একটি এনজিও থেকে নেওয়া লক্ষাধিক টাকা ছিল। আগুনে ওই টাকা এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

ইউনিয়নের যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার বলেন, মোস্তফা প্রধান দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। তার একমাত্র বসতঘর পুড়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে দাঁড়িয়েছে জানিয়ে তিনি এলাকার বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরে ইউনিটটি পথ থেকে ফিরে যায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ