26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুরে কাবাডিতে প্রথমবার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেল মৈশাদী উচ্চ বিদ্যালয়

অনলাইন ডেস্ক: ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে কাবাডিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল।

গত ৬ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় মৈশাদী উচ্চ বিদ্যালয়। ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মতলব দক্ষিণের কে.এফ.টি. কলেজিয়েট স্কুলকে পরাজিত করে দলটি জেলা চ্যাম্পিয়ন হয়।

এরপর ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বকুল অঞ্চলের উপ-অঞ্চল পর্যায়ের খেলায় ব্রাহ্মণবাড়িয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল। সর্বশেষ ৩ অক্টোবর ২০২৬ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিলেট দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

এই সাফল্যের মাধ্যমে চাঁদপুর জেলার কাবাডিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল।

বিভাগীয় পর্যায়ের খেলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মহিউদ্দিন খান তপন, সাবেক অভিভাবক সদস্য ও শিক্ষানুরাগী মো. রফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, অফিস সহায়ক মো. আমিন গাজী এবং শরীরচর্চা শিক্ষক শীতল চন্দ্র দাস।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষকের আন্তরিক দিকনির্দেশনার ফলে এই সাফল্য এসেছে।

মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়া বালিকা কাবাডি দলের খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের এই অর্জনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। জাতীয় পর্যায়েও দলটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ