23.3 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন#হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত#কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা#পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী#হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ#খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক#জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ#হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা#হত্যাকারী যে-ই হোক, সর্বোচ্চ শাস্তি দাবি জাপানপ্রবাসী ছেলের#চাঁদপুরে পশু পালনে অনেকেরই জড়িত : জেলা প্রশাসক

জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ

অনলাইন ডেস্ক: দুপুর গড়িয়ে বিকেল। জাতীয় জাদুঘরের ছায়া দীর্ঘ হয়ে নেমে এসেছে শাহবাগের বুকে। জাদুঘরের তৃতীয় তলার ৩৭ নম্বর গ্যালারি ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: বাঙালি, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’-এ রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের ছবি, কবিতা ও স্মৃতিচিহ্ন রয়েছে। তবে জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত স্বতন্ত্র ‘নজরুল কর্নার’ ১৫ বছর ধরে বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে চালুর উদ্যোগ নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

গ্যালারির দেয়ালে তারুণ্যের রবীন্দ্রনাথ ও যৌবনের বিদ্রোহী কবি নজরুলের সাদাকালো ছবি রয়েছে। রবীন্দ্রনাথের ছবির পাশে বাংলা ১৩০২ সনে লেখা ‘বঙ্গমাতা’ এবং নজরুলের ছবির পাশে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা রাখা হয়েছে। নজরুলের সামনের ডেস্কটি খালি থাকলেও রবীন্দ্রনাথের ডেস্কে রয়েছে একটি আবক্ষ মূর্তি। ২৯ নম্বর গ্যালারিতে তানপুরা হাতে গায়ক নজরুলের প্রতিকৃতিও দেখা যায়। এ ছাড়া বিশ্রামাগারের একটি তাকে নজরুলের কয়েকটি বই রাখা হয়েছে।

জাদুঘর সূত্রে জানা গেছে, সাবেক মহাপরিচালক, গবেষক ও ফোকলোরবিদ শামসুজ্জামান খান ২০০১ সালে ‘নজরুল কর্নার’ চালু করেছিলেন। ২০০৯-২০১০ সালের দিকে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর গ্যালারিতে দেশের ইতিহাসের আলোকচিত্র, দলিল ও স্মারক নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে ফেলা হয় এবং অধিকাংশ স্মৃতিচিহ্ন স্টোরে রাখা হয়।

জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের পরিচালক মনিরুল হক বলেন, ট্রাস্ট্রি বোর্ডের সিদ্ধান্তে ১৭৫৭ সালের পলাশী থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সিদ্ধান্তেই নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে ফেলা হয়। জায়গা না থাকায় কর্নার রাখা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

কমিটির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ইতিহাস ধারাবাহিকভাবে উপস্থাপনের জন্য গ্যালারিগুলো খালি করে দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর মতে, সেই ধারণার সঙ্গে কোনো কর্নার ধারণা যায় না। তবে কমিটির সদস্য মুনতাসীর মামুন বলেন, ১৫ বছর আগের বিষয়টি তাঁর ঠিক মনে নেই এবং ওই কমিটির কোনো বৈঠক হয়েছিল কি না, তা নিয়েও তাঁর সন্দেহ রয়েছে।

নজরুল সংগীতশিল্পী ও গবেষক সুজিত মোস্তফার অভিযোগ, নজরুলকে অবহেলা করা হয়েছে এবং কবিকে মেনে নিতে কিছু মহলের আপত্তির কারণে কর্নারটি বন্ধ হয়ে থাকতে পারে। কবি মজিদ মাহমুদও কর্নার সরিয়ে নেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বা অবজ্ঞা থাকার দাবি করে দ্রুত তা পুনঃস্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেন। জাতীয় কবির নাতনি খিলখিল কাজী জানান, কর্নার উদ্বোধনের সময় তিনি উপস্থিত ছিলেন; তবে কেন এটি বন্ধ হয়েছিল, তা তিনি জানেন না।

জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ২০১৮ সাল পর্যন্ত কোনো কর্নার ছিল বলে তাঁর মনে পড়ে না।

জাদুঘরের বর্তমান মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার নামে জাদুঘরে যা করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। সরকার নজরুল বর্ষ ঘোষণা করার পর ‘গাহি সাম্যের গান’ শিরোনামে নজরুল কর্নারের স্মারকসামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নতুন আঙ্গিকে ‘নজরুল কর্নার’ চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নজরুলের ব্যবহৃত সামগ্রী, দুর্লভ বই, আলোকচিত্র ও অন্যান্য স্মারক সংরক্ষণ এবং গবেষণার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ