31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রঙের মোহ ও বিচ্ছেদের ছায়ায় শিবুর জীবন#চেয়ারম্যান আঃ রহমান মিয়াজীর সংক্ষিপ্ত জীবনী#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী ‘হ্যাকার’ রাকিব গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী রাকিবুল হাসান ওরফে ‘হ্যাকার রাকিব’ (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে থানা পুলিশের একটি দল উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাকিবুল হাসান বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরফদার বাড়ির সিফন তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, রাকিব দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার চালিয়ে আসছিলেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের লোকজনকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সাইবার অপপ্রচারে জড়িত থাকার অভিযোগে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর রোববার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ