32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতির বাবার ইন্তেকাল

অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানের বাবা মোহাম্মদ ইউসুফ আলী মিয়াজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৩৮ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে হাফেজ মাওলানা মাকসুদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি। দ্বিতীয় ছেলে নূরে আলম মিয়াজি ঢাকার একজন ব্যবসায়ী। ছোট ছেলে মো. সিদ্দিকুর রহমান।

আজ রোববার বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর ইয়াকুব বেপারী বাড়ি শাহী জামে মসজিদ মাঠে মোহাম্মদ ইউসুফ আলী মিয়াজির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের জন্য দোয়া করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ