31.9 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

গল্লাক মোছলেহউদ্দিন একাডেমির মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জের ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সাংবাদিক মোছলেহউদ্দিন ক্যাডেট একাডেমি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ৪ অক্টোবর, রবিবার বিকেলে গল্লাক বাজারসংলগ্ন মধ্য শ্রীকালিয়া মাঠে অনুষ্ঠিত ফাইনালে শ্রীকালিয়া ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুরন্ত একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক মোছলেহউদ্দিন। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমে খেলাধুলার বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী ফুটবল আয়োজন অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

মোছলেহউদ্দিন বলেন, ছাত্র ও যুবসমাজকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা মানুষকে বিভিন্ন অন্যায় কাজ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক প্রশান্তি দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এ ধরনের ফুটবল আয়োজন অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবু ইউসুফ মজুমদার, খোরশেদ আলম মজুমদার, আমিনুল ইসলাম, আল-আমীন পাল, সাকিল মোল্লা ও মান্নান বেপারীসহ অন্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ