25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত করলে ওসি এক ঘণ্টাও থাকতে পারবেন না: জালাল উদ্দীন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত ও মাদকের সঙ্গে আপস করলে মতলব উত্তর থানার ওসি এক ঘণ্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।

মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যে তিনি মতলব উত্তর থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়াকে উদ্দেশ করে মন্তব্য করেন।

জালাল উদ্দীন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মতলব থেকে মাদক নির্মূল করা তাঁর নির্বাচনী অঙ্গীকার। মাদক নির্মূলে ওসির ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আইনি পদক্ষেপের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নতুন ওসি ‘ডেবিলদের’ সঙ্গে চা পান এবং আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।

অনুষ্ঠানে চারটি প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান ও জাহাঙ্গীর হোসেন এবং যুবদল নেতা বশির মোল্লা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ