31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

সুন্দরবন সংগঠন ওয়াশিংটন ডিসির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: সুন্দরবন সংগঠন ওয়াশিংটন ডি সি আয়োজন করেছে বার্ষিক পিকনিক। প্রতি বছরের মতো এবারও সংগঠনের সদস্যরা বাসে করে প্রায় আড়াই ঘণ্টা ড্রাইভ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যালেগেনি কাউন্টিতে অবস্থিত রকি গ্যাপ স্টেট পার্কে যান। সকাল ৭টায় স্প্রিংফিল্ডে নাশতার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। সকাল ৮টায় বাস ছাড়ার পর গান, নাচ ও কৌতুকের আয়োজন চলে। প্রায় দেড় ঘণ্টা পর পাহাড়ের ওপর বাস থামলে সবাই ছবি তোলেন। সকাল ১১টায় বাস রকি গ্যাপ স্টেট পার্কে পৌঁছায়।

রকি গ্যাপ পার্ক পাহাড়ি উপত্যকা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। পার্কের লেক হাবিবে সাঁতারের জন্য দুটি পাবলিক বালুকাময় সৈকত রয়েছে। ইঞ্জিন বা বৈদ্যুতিক মোটর ছাড়া নৌকা, কায়াক ও প্যাডেলবোট চালানোর ব্যবস্থাও আছে। লেকের পাশে পাহাড়ি জমি ও এভিটস মাউন্টেন এলাকায় হাঁটার ট্রেইল রয়েছে। পার্কে প্রায় ২৭৮টি ক্যাম্পসাইট, মিনি কেবিন, ইউর্ট ও শ্যালেতে রাত কাটানোর সুবিধা রয়েছে।

যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে এক দিনের বিরতি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর উদ্দেশ্যে আয়োজনটি করা হয়। পিকনিক স্পটে পৌঁছানোর পর সবুজ গাছপালা, পাখির ডাক ও শান্ত পরিবেশ অংশগ্রহণকারীদের আনন্দ দেয়।

বুট মুড়ি ও পেঁয়াজু দিয়ে পিকনিকের দ্বিতীয় পর্ব শুরু হয়। এরপর ছবি তোলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লেকের পাড়ে শুকনো গাছের ওপর প্রায় ৮ থেকে ৯ জন একসঙ্গে বসে ছবি তোলার সময় গাছটি ভেঙে গেলে সবাই মাটিতে পড়ে যান। পরে দুপুরের খাবারে নানা ঐতিহ্যবাহী পদ পরিবেশন করা হয়। বিকেলে গানের আসরের পাশাপাশি পেঁয়াজু ভাজা চলে।

সন্ধ্যায় অংশগ্রহণকারীরা স্মৃতি ও আনন্দ নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। অংশগ্রহণকারীদের মতে, প্রকৃতির সান্নিধ্যে কাটানো দিনটি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ